গ্রাফিক ডিজাইন শিখুন এবং ইনকাম করুন (পূর্ণাঙ্গ গাইডলাইন)
আপনি হয়ত কোর্স করেছেন, কিন্তু কাজ শুরুর ব্যপারে কনফিডেন্ট পাচ্ছেননা। আবার এমন হতে পারে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, কিন্তু শিখার জন্য ট্রেনিং সেন্টারের যাওয়ার সুযোগ নাই। তাদের জন্য এ পোস্টটি কাজ করবে। গ্রাফিক ডিজাইনের অল্প কয়েকটি স্কীল নিয়েই বিশাল ইনকাম শুরু করা যায়। এ পোস্টে ৫টি স্কীল তৈরির ব্যাপারে গাইডলাইন দেওয়া হয়েছে। বাসাতে চেষ্টা করলে ৭দিনের মধ্যেই এ স্কীলগুলো ডেভেলপ করে অনলাইনে ইনকামের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।
প্রথমে খুব মনোযোগ দিয়ে নিচের স্লাইডটি দেখে নিনঃ
https://www.slideshare.net/ekramict/graphic-skill-income-by-business-card-design
৫টি ডিজাইন স্কীলের জন্য নিচের ৫টি টিউটোরিয়াল দেখুন। প্রত্যেকটা টিউটোরিয়াল দেখার পর প্রচুর প্রাকটিস কাজ করুন।

- টিউটোরিয়াল ১ (বিজনেস কার্ড) : https://www.youtube.com/watch?v=Wzl5GrBGwr0
- টিউটোরিয়াল ২ (ওয়েব ব্যানার) : https://www.youtube.com/watch?v=psLQmZqY2b4
- টিউটোরিয়াল ৩ (ফেসবুক কভার ) : https://www.youtube.com/watch?v=Mci0z1DxPK0
- টিউটোরিয়াল ৪ (ভেক্টর পোট্রেইট) : https://www.youtube.com/watch?v=W7BkqfIzfgU
- টিউটোরিয়াল ৫ (অ্যানিমেটেড গিফ) : https://www.youtube.com/watch?v=1UlsvQy1Ins
ডিজাইন করতে জানলেই হয়না, কোয়ালিটি বাড়াতে হবে। কোয়ালিটি একদিনে তৈরি হয়না, নিয়মিত কাজ করার মাধ্যমেই কোয়ালিটি বাড়াতে হয়।
৩টি ধাপ অনুসরণ করলে পরিপূর্ণ গ্রাফিকস ডিজাইনার হওয়া যায়। ধাপগুলো নিচে উল্লেখ করা হলো।
১ম ধাপঃ অন্য কোন ভাল ডিজাইনকে হুবহু তৈরি করতে হবে এবং এরকম কমপক্ষে ৫০টি ডিজাইন তৈরি করতে হবে।
এ ধাপে গ্রাফিক্স সফটওয়্যারের সকল টুলসের ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে।
২য় ধাপঃ এ ধাপে অনেকগুলো ডিজাইন থেকে আইডিয়া নিয়ে নতুন ডিজাইন তৈরি করতে হবে। এরকম ২৫টা প্রজেক্ট করতে হবে।
এধাপের পর ডিজাইন সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে।
৩য় ধাপঃ এবার আপনি নিজেই ডিজাইনার। সুতরাং এ ধাপে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ডিজাইন শুরু করতে পারেন।
ডিজাইন শিখেছেন, ডিজাইন কোয়ালিটি বৃদ্ধির জন্য অবশ্যই নিচের ভিডিওগুলো দেখে নিবেন, বার বার দেখবেন।
- https://www.youtube.com/watch?v=RL87pWMTn7M
- https://www.youtube.com/watch?v=4tZwkt7XyTU
- https://www.youtube.com/watch?v=4tZwkt7XyTU
বিজনেস কার্ড ডিজাইন শিখার পর শুরুতে অবশ্যই ডিজাইন কনটেস্টে নিয়মিত অংশগ্রহণ করবেন। কনটেস্টে না জিতলেও সমস্যা নাই, ডিজাইন কোয়ালিটি বাড়বে। সেটাই ডিজাইনার হওয়ার পথে একধাপ এগিয়ে নিয়ে যাবে।
পরিকল্পনা করেন, প্রতিদিন মিনিমাম ২টা কনটেস্টে ডিজাইন জমা দিবেন। একটা কনটেস্টে মিনিমাম ৫টা কনসেপ্টের ডিজাইন জমা দিবেন।
কনটেস্টের পাশাপাশি ফাইভারের গিগটাও প্রস্তুত রাখবেন।
No comments