Header Ads

২০১৭ সালের নতুন অন-পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চেকলিস্ট(New 2017 On-page Search Engine Optimization Checklist)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চেকলিস্ট বলতে আমরা এমন কিছু কাজের তালিকা বুঝি যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কি ঠিক ভাবে আপনার অপটিমাইজেশনের কাজ পরিচালনা করতে পারছেন কিনা।
প্রতিবছর এই ধরণের লিস্ট আপডেট হয় । তাই আমরাও আপনাদের সামনে ২০১৭ সালের নতুন চেকলিস্টের সকল বিষয় নিয়ে আলোচনা করবো

কি-ওয়ার্ড এর প্রয়োগঃ


  • টাইটেল এর মাঝে কি-ওয়ার্ড এর ব্যবহার
  • পারমালিঙ্ক এর মাঝে কি-ওয়ার্ড প্রয়োগ
  • প্রথম শিরোনামের মাঝেই কি-ওয়ার্ড এর প্রয়োগ
  • ইমেজের অলটার ট্যাগের মাঝে কি-ওয়ার্ড এর ব্যবহার
  • ভিডিও করার ক্ষেত্রে প্রথম ১০ সেকেন্ডের মাঝে কি-ওয়ার্ড এর ব্যবহার
  • হেড ট্যাগ এর মাঝে কি-ওয়ার্ড এর ব্যবহার

অন্যান্য যেসব বিষয় লক্ষ্য রাখবেনঃ


  • পারমালিঙ্ক এর মাঝ থেকে সকল অচল শব্দ দূর করণ
  • মাল্টিমিডিয়া যেমন ইমেজ,ভিডিও,স্লাইড ইত্যাদির ব্যবহার
  • কনটেন্ট এর লেখার মাঝে সর্বনিম্ন ৫০০ শব্দের ব্যবহার করা
  • ইমেজ আপলোডের পূর্বে অপটিমাইজ করে নেয়া
  • পেজ লোড স্পিড ভালো রাখা
  • মেটা টাইটেল ট্যাগ এর ব্যবহার
  • মেটা ডেসক্রিপশন ১৫০ অক্ষরের ভেতর সম্পন্ন করে ফেলা
  • ইন্টারনাল লিংক ব্যবহার করা
  • আউট বাউন্ড লিংক এর ব্যবহার করা
  • ফেসবুক, টুইটার এসবের জন্য প্রয়োজনীয় ইমেজ এর ব্যবহার করা
  • সোশ্যাল শেয়ারিং বাটন রাখা ওয়েবসাইটের মাঝে

যা আপনি করতে পারবেন নাঃ


  • পোষ্টের টাইটেল এর মাঝে একটি h1 ট্যাগ ব্যবহার করুন
  • কখনোই একটি ট্যাগের পুনরাবৃত্তি করবেন না একই জায়গায়
  • কি-ওয়ার্ড স্টাফিং করবেন না

বিশেষ করে লক্ষ্য করুনঃ


  • পোষ্টের টাইটেল এর মাঝে কি-ওয়ার্ড এর মাঝে কি-ওয়ার্ড এর ব্যবহার
  • লং টেইল কি-ওয়ার্ড এর ব্যবহার
  • কনটেন্ট এর দৈর্ঘ্য
  • কমেন্টস সেকশন
  • সিকিউরিটি
উপরের সকল তথ্য থেকে আপনি আপনার ওয়েবসাইটের তথ্য মিলিয়ে নিতে পারেন । এবং পর্যবেক্ষণ করে দেখতে পারেন আপনি সঠিক ভাবে এগিয়ে যাচ্ছেন কিনা ।


অফ-পেজ অপটিমাইজেশন বা  লিংক বিল্ডিং (Off-page Optimization/AKA link Building):


অন পেজ অপটিমাইজেশন যেহেতু পেজ মধ্যবর্তী সকল কার্যক্রম সেহেতু অফ পেজ অপটিমাইজেশন মানেই পেজ এর বাইরেও আমাদের যেসব কার্যক্রম পরিচালনা করতে হবে সেগুলোকেই বুঝে থাকি ।
অফ পেজ অপটিমাইজেশন দ্বারা আপনি  নির্দিস্ট ভাবে ভিজিটরের কাছে পৌঁছাতে পারবেন । আসলে সহজ ভাষায় অফ-পেজ অপটিমাইজেশন হল আপনার ওয়েবসাইটের প্রচার কার্যক্রম । নিশ্চয়ই আপনি জানেন প্রচারেই প্রসার ।
তাই এক্ষেত্রে  আপনি প্রচার বিষয়ে যতটা দক্ষ হবেনা ততটাই দক্ষ হবেন অফ-পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে ।

অফ-পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রধান আলোচ্য বিষয় সমূহঃ


  • সামাজিক যোগাযোগের মাধ্যম
  • ব্যাক লিংক তৈরি

সামাজিক যোগাযোগের মাধ্যমঃ


বর্তমান সময়ের জন্য সামাজিক মাধ্যম এর চাইতে বড় এবং শক্তিশালী  প্রচার মাধ্যম আর কোথাও নেই ।
সামাজিক মাধ্যমের মাঝে লিংকড ইন, টুইটার, ফেসবুক, ইউটিউব এগুলো অন্যতম এবং সর্বাধিক ব্যবহৃত ।
সারাদিন আপনি নিজেই এগুলোতে কিন্তু পরে থাকেন বিভিন্ন কারণে ।
পরে থাকার বদলে প্রচার করে যান আপনার সকল কিছু ।  দেখবেন সফলকাম হবেন

ব্যাকলিংক তৈরি করাঃ

ব্যাক লিংক আপনি বিভিন্ন ভাবে তৈরি করতে পারেন । তার মাঝে কিছু সফল প্রক্রিয়া আপনাদের মাঝে তুলে ধরলাম

  • ব্লগ বা ফোরাম পোষ্টের মাধ্যমে আপনি ব্যাক লিংক তৈরি করতে পারেন । আপনার ওয়েবসাইট যদি হাই পেজ র‍্যাঙ্ক অর্থাৎ (High PR) হয় তবে আপনি অন্য আরেকজনের ব্লগ বা ওয়েবসাইটের জন্য কনটেন্ট লিখে দিতে পারেন এবং বিনিময়ে আপনার লিংক সেখানে ব্যবহার করতে পারেন ।


  • কমেন্টের মাধ্যমেও আপনি ব্যাকলিংক তৈরি করতে পারেন । অনেক সাইট আছে যেগুলোর মাঝে কমেন্ট করা যায় । আপনি সেসকল ওয়েবসাইটের মাঝে আপনার সাইটের বা পেজের লিংক কমেন্ট আকারে দিয়ে ব্যাক লিংক তৈরি করতে পারেন ।

  • বিভিন্ন ভাবে বিজ্ঞাপন দিয়েও আপনি ব্যাক লিংক তৈরি করতে পারেন । বিভিন্ন বিজ্ঞাপন প্রদান সাইট এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনি আপনার সাইটে বিজ্ঞাপন এবং ব্যাক লিংক উভয়ই তৈরি করে নিতে পারেন ।


আশা করি অন-পেজ এবং অফ-পেজ অপটিমাইজেশন সম্পর্কে আপনাদের সঠিক ধারণা প্রদান করতে পেরেছি সহজ ভাবে ।
তারপরেও কোন কিছু জানার প্রয়োজন মনে করলে আমাদের জানাবেন । ধন্যবাদ

No comments

Theme images by mariusFM77. Powered by Blogger.